গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালো পুলিশ
দেগঙ্গায় বিদ্যুতের দাবিতে কাঠের গুঁড়ি ফেলে বেড়াচাপা হাবড়া রোড অবরোধ । অবরোধ তুলতে গেলে পুলিশকে তাড়া করে গ্রামবাসীরা এলাকা উত্তেজনা। আমফান ঘূর্ণিঝড়ে তাণ্ডবে লণ্ডভণ্ড দেগঙ্গার বৃশতিন্ন গ্রাম 10 দিন পর দেগঙ্গার অনেক গ্রামে বিদ্যুত্ এসে পৌছায়নি । বিদ্যুত্ র দাবিতে দুপুর থেকে বেড়াচাপা হাবড়া রোডে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ শুরু করে সেই সময় বিদ্যুত্ দফতরের একটি গাড়ি সেখানে আটকে পড়ে গ্রামবাসীরা বিদ্যুত্ দফতরের কর্মীদের কে হেনস্থা করে খবর পেয়ে দেগঙ্গার থানার পুলিশ গিয়ে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ বেশ কয়েক জন গ্রামবাসী আহত হয় । অবরোধ তুলে দেয় পুলিশ পরবর্তীতে ফের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিদ্যুত্ র দাবিতে দ্বিতীয় বারের জন্য পুলিশ গেলে গ্রামবাসীরা লাটি সোটা নিয়ে পুলিশকে ঘিরেধরে বিক্ষোভ দেখাই ও পরে পুলিশকে তাড়া করে এলাকা ছাড়া করে পুলিশ এলাকায় ঢুকতে পারছে না অভিযোগ গ্রামবাসীদের দাবি রাতের মধ্যে বিদ্যুত্ পরিষেবা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে এলাকায় উত্তেজনা।