কিডনি নালির পাথর অপারেশনের চেকআপ করাতে গিয়ে বেরিয়ে এলো ভাইরাস
এবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বাগদায় করোনা আক্রান্ত ৫৯ বছরের বৃদ্ধ l বাগদা গ্রাম পঞ্চায়েতের নৃসিংহ খোলা গ্রামের ৫৯ বছরের বৃদ্ধ মার্চ মাসের ২০ তারিখে বারাসাত জি এন আর সি হসপিটালে কিডনি নালীতে পাথরের অপারেশন হয় l চেকআপ করাতে গেলে সোমবার করোনা পরীক্ষা করা হয় লাল প্যাথ ল্যাবে l আজ তার করোনা পজেটিভ রিপোর্ট আছে l বৃদ্ধকে বারাসাত জি এন আর সি করণা হাসপাতালে পাঠানো হয়েছে l পরিবারের আরও চার সদস্যকে হোম করেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে l প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল এলাকা স্যানিটাইজ করা হবে l