নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৪মে:- চীন থেকে উৎপাদন কার্যক্রমের বড় একটি অংশ সরিয়ে ভারতে নিয়ে যাচ্ছে বিশ্বখ্যাত মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপেল। গত সোমবার নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল তার উত্পাদনের একটি উল্লেখযোগ্য অংশ চীন থেকে ভারতে স্থানান্তরিত করতে চাইছে। এই পদক্ষেপটি ভারতের বৃহত্তম রফতানিকারক প্রযুক্তি হিসাবে পরিণত হবে। সরকারী এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান ইকোনমিক টাইমস জানিয়েছে, আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রন এবং ফক্সকন এর মাধ্যমে আগামী পাঁচ বছরে ভারতে ৪০ বিলিয়ন ডলার পর্যন্ত স্মার্টফোন তৈরির কথা বিবেচনা করছে ভারত।
চীনের উহান শহরে কারোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ায় প্রযুক্তি সংস্থাগুলির সরবরাহ লাইন ব্যাহত হওয়া শুরু করে। এ কারণে চীন থেকে ম্যনুফ্যকচারিং কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছিল বিশ্বের বড় বড় কোম্পানীগুলো। এ সুযোগটি কাজে লাগাতে চেয়েছে ভারত। উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইকোনমিক টাইমস জানায়, প্রক্রিয়া শুরুর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ডিসেম্বরে অ্যাপল, স্যামসুং এবং দেশীয় ফোন প্রস্তুতকারক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
“ভারত অ্যাপলের জন্য বড় বাজার নয়। কারণ সংস্থাটি ভারতে তার মোট উৎপাদনের খুবই ছোট একটি অংশ বিক্রি করে। অ্যাপল ভারতে প্রায় দেড় বিলিয়ন ডলারের ফোন বিক্রি করে, যার মধ্যে প্রায় স্থানীয়ভাবে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য তৈরি করা হয়। ২০১৮- ২০১৯ সালে অ্যাপল চীনে প্রায় ২২০ বিলিয়ন ডলারের পণ্যদ্রব্য উত্পাদন করেছিল, যার মধ্যে রফতানি হয়েছিল ১৮৫ বিলিয়ন ডলার। ভারতকে অ্যপেল ফোন উৎপাদনের ও এখান থেকে অন্যদেশগুলোতে রফতানীর কেন্দ্রস্থল বানাতে চাইছে প্রতিষ্ঠানটি।

0 Comments