ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। মুর্শিদাবাদে হরিহরপাড়ার ঘটনা। ধৃত ব্যক্তির নাম মুর্তুজ সেখ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকার একটি ইঁটভাটার কাছে সন্দেহজনক ভাবে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। মুর্তুজা সেখ নামের ওই ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় তাজপুর গ্রামের বাসিন্দা ধৃত ওই ব্যক্তি ছিনতাই করার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে পুলিশের অনুমান। ধৃত মুর্তুজা সেখকে বহরমপুর আদালতে তোলা হয় শনিবার। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় হরিহরপাড়া থানার পুলিশ।