প্রেস কার্ড: গতকাল অর্থাৎ( ১১ অক্টোবর) ছিল বিগ-বি  জন্মদিন। ৭৬-এ পা দিচ্ছেন অমিতাভ বচ্চন। আর এমনই শুভদিনে তাঁর ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে এলেন ‘সাই রা নরসিমা রাও’-এর মেকাররা।

‘সাই রা নরসিমা রাও’ পিরিয়ড ছবিটির পোস্টার টিজার লঞ্চ করেন ছবির প্রযোজনা সংস্থা। যে ছবিতে মুখ্য ভূমিকায় অমিতাভ বচ্চন। তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

বিগ-বি ছাড়াও ছবিতে রয়েছেন আরও এক ঝাঁক দক্ষিণী তারকা। রয়েছেন চিরঞ্জীবী, সুদীপ, তমন্না ভাটিয়া, বিজয় সেতুপতি এবং আরও অনেকেই।

ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রের নাম গুরু গোসাই ভেনকন্না। ছবিটির প্রযোজনা করছেন চিরঞ্জীবী পুত্র রাম চরণ। এখন অপেক্ষা সিনেমা হলে ছবি আসার।